রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জামালগঞ্জে তিন দিনব্যাপী ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “সুস্থ দেহে সুন্দর মন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের
আয়োজনে ও প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে তিন দিন (২০, ২১, ২২ জানুয়ারি ২০২৫) ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুর রব।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক ও শাহ মো. শাহ জাহান, সাবেক সহ সভাপতি মো. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী ও সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান সহ জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

জামালগঞ্জ ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শামছুজ্জামান, সাচনা বাজার ব্যাংক এশিয়ার চ্যানেল পার্টনার রাজেশ কান্তি রায় ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102