শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কবিতা – মক্তব

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

কবি মিজানুর রহমান লাহোরি

 

আয় মুসলিম ছেলে-মেয়েরা 

মক্তবেতে যাই।

সূর্য ওঠার পরে মোদের 

ঘুমিয়ে থাকতে নাই।

 

কোর’আন-হাদিস পড়বো মোরা 

মক্তবেতে গিয়ে।

আরো পড়বো দোয়া-কালাম 

মাথায় টুপি দিয়ে।

 

যত-টুকু শেখা ফরজ 

শিখতে মোদের হবে,

এখন যদি ঘুমিয়ে থাকি 

শিখবো মোরা কবে?

 

মুসলিম হয়ে যদি মোরা 

না শিখি কুর’আন

রোজ হাশরে আল্লাহ মোদের 

করবে না মেহেরবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102