রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

আসুন আমরা সবাই একজন অসহায় বিধবা নারীর পাশে দাঁড়াই

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

দারিদ্র্যের কষাঘাতে ছাগল পালন করে সংসার চলে না সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের দরিদ্র এনসাব আলীর সহধর্মীনি বিধবা চান বানু বেগমের। অভাব অনটনে কয়েকটি ছাগলই তার একমাত্র ভরসা। চান বানুর স্বামী ছিলেন একজন দিনমজুর। এক মেয়ে নিয়ে ছিল তাদের অভাবের সংসার। সম্বল বলতে কিছুই নেই তার। দুই শতক জমি ছিল তাও আবার মেয়ের নামে দিয়ে দিয়েছেন তিনি।তারপর একমাত্র উপার্জন সক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চান বানু।গতকাল বিধবা চান বানুর সাথে কথা হলে তিনি জানান, সারাদিন প্রায় না খেয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়ার মধ্যে ছাগল রাখতেই দিন পার হয়ে যায়। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনি আরও জানান, সংসারে হাল ধরার মতো কোনো পুরুষ নেই। বাড়িতে নেই বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল। নেই কোন স্বাস্থ্যসম্মত ল্যাট্টিন। এক বেলা ভাত জোটে তো অন্য সময় থাকতে হয় না খেয়ে। আর্থিক সংকটের কারণে, না পারছেন ছাগল গুলোকে খাওয়াতে না পারছেন নিজে চলতে। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের বিধবা চান বানু বেগম। তার নিজস্ব কোনো মোবাইল না থাকার কারণে আর্থিক সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিম্নে দেওয়া আমাদের প্রতিবেদকের নম্বরে। মোবাইল-০১৯৭৭৯৯৯৩৪৩।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102