রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

শিক্ষানুরাগী মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতকের হায়দর পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুনের গ্লোবাল স্টার এ্যাওয়ার্ড লাভ। গ্লোবাল স্টার কমিউনিকেশনের উদ্যোগে শনিবার সকালে রাজধানী ঢাকার তেজগাঁওস্থ শহিদ তাজউদ্দীন স্মরণী হোটেল হলিডে ইন এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার পতি মোহাম্মদ জয়নুল আবেদীনের হাত থেকে পদকটি গ্রহন করেন হায়দর পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুন। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচ্যার এন্ড টেকনোলজির প্রফেসর ডা.এম এ সাত্তারের সভাপতিত্বে ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের নির্বাহী পরিচালক আর কে রিপনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই বি এ আই এস ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, সংগীত শিল্পী ফাতেমা তুজ জহুরা, মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, এটিএন বাংলার প্রোগ্রামার তাসিক আহমেদ, আসিফুর রহমান, জায়েদ হোসাইন লাকি, শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয় সাংবাদিক সাকির আমিন প্রমূখ। উল্লেখ্য গ্লোবাল স্টার কমিউনিকেশন সারা দেশে জরিপ করে সমাজ সেবা, শিক্ষানুরাগী, শিক্ষক, সাহিত্যে ও শিল্পী দের খোঁজে বের করে এ পদক গুলো দেওয়া হয়। তারই অংশ হিসেবে ছাতকের হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মামুনকে এ পদক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102