শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা : এক চাদর মানবিক আদর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১১০ Time View

মোঃ রহমত আলী

 

সুন্দরের পুজোয় বিভোর সবে,

তবে চলো বন্ধু আমরা না’হয় ;

মানবতার পূজারী হয়ে

অসুন্দরের দিকেই তাকিয়ে রই,

তাঁদের ওপর মানবিক দৃষ্টি মেলে নজর দেই,

যারা এই শীতে বিঘোর কাতর।

দেখিয়ে যাই মানবিকতা কত প্রকার ;

যেমন বর্ষায় তাঁদের জন্য ছাতা হই,

তেমন তপ্ত রোদ্দুরে বৃক্ষের মতন ছায়া দেই,

হিমেল শীতের দিনে উষ্ণ কম্বলের মতো হই।

মানুষ- সহ প্রাণীদের জন্যও আসল প্রকৃত

মানবিক মাটির মানুষ হয়ে’ই হয়ে রই।

 

জেগে ওঠো ওহে নামের মানবতাবাদী !

দেখছি আমরা কুঁড়েঘর থেকে,

তোমরা যে শুধুই সুন্দরের পেছনে’ই ধাবিত।

এসো ফুটপাত থেকে স্টেশন রোডের বাঁকে,

উঠে দেখো প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজে,

ক’জন কারা যেন ! শুয়ে আছে এই রাতে,

হিম শীতের”ও নিশীথে কুয়াশার চাদরে ঢেকে।

তাহলে চলো বন্ধু এগিয়ে যাই আমরা,

তাঁদের সহায়তায় মানসিকতার পরিবর্তন করে,

আন্তরিক সহায়ক মানবিক মানবতার সম্বল,

এক চাদর ভালোবাসার আদর নিয়ে।

তাঁদের জন্য যদি আমরা না হই ;

তবে কি আর ? মানবিক মানবতা !

আর এ মানুষ নামের মানব জনম ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102