বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকিব মিয়া (২০) নামে ব্রয়লার মুরগীরবাহী রিকশাভ্যানচালক এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগী সরবরাহ করে ভ্যান চালিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিব।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102