শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা : শ্রাবণ মেঘের পৃথিবী

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

কলমে : এম এ লতিফ

কখনো শ্রাবণ মেঘ আমার পৃথিবী
কখনো সন্ধ্যা নামে হয় রাতি,
রাত হলে ভয় হয়
দেখবো কি কখনো প্রভাতী,
জীবন ধারা নানা রঙে রাঙানো
জানি না কখন হারিয়ে যায় চলার সাথী,
আমি দুঃখকে সুখ ভেবে চলি একাকী,
এভাবেই চলতে চলতে দিবো একদিন যাত্রা বিরতি!
কখনো জোছনার ঝিলমিল ঐ আলো
মন জোছনায় রাঙিয়ে দেয় আমার পৃথিবী,
নতুন সুর ছন্দে বেজে ওঠে নতুন অনুভূতি,
জানি এমন লগন পাবো না সারাক্ষণ
তবু যেন ছুটে আসে স্বপ্নে বিভোর মধুময় স্মৃতি!
কখনো আকাশ নীলে মেঘের জোয়ারে
মন আমার ভেসে যায় স্বপ্নেের অনুভূতি,
একি স্বপ্ন নাকি সত্যি
চোখ মেলে দেখি সবই যেন মিথ্যে আবেগের অনুভূতি,
হয়তো এভাবেই একদিন সব স্বপ্ন ভেঙে যাবে
সেদিন হবে আমার স্বপ্ন দেখার চিরতরে যাত্রা বিরতি,
কখনো দেখবো না আর শ্রাবণ মেঘের পৃথিবী!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102