বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতা: স্বাধীনতা চাই

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ Time View

কলমে: রোজিনা খাতুন

আমার চোখের জল করছে টলমল
মাথা ভরা টেনশন
বিবেকে খাচ্ছে কুড়ে কুড়ে
বেঁচে আছি অনশন।
হাতে পায়ে শিকল পড়া
দরজায় কড়া পাহারা
আইন কি বলবে দেশটা চলবে
ভাবতে ব্যস্ত তাহারা।
জাগ্রত হও ঘুমন্ত জাতী
চলো হাতে হাত
জীবন বাজি মরন সাথী
যেভাবে যায় রাত।
জীবন একটা মিছে চিন্তা
দূরে ঠেলে চলো
প্রবীন সবাই একপাশে হও
নবীন কিছু বলো।
অন্যায় অবিচার আপোষ হীন
বুক ফুলিয়ে চলবো
ন্যায়ের পক্ষে থাকবো সবাই
অন্যায়কে অন্যায় বলবো।
মেরুদণ্ড সবার আছে তবুও
কিসের এতো ভয়
মরন পণ লড়াই করবো
করবো বিশ্ব জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102