শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: এখন = কবি: আফজাল হোসেন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

’কবিতা’ এখন অন্যের ঘরে

অন্যের বিছানায়।

‘কবি’ তার স্মৃতি রোমন্থন করে

কাব্য লিখে যায়।

বেকার কবিকে দেয়নি বিয়ে

কবিতার বাপ-মায়।

চাকরিজীবি বরের সাথে

কবিতার বিয়ে হয়।

কবিতা এখন অন্যের ঘরে,

অন্যের দখলে,

কবিতাকে রাখছে খুশি

টাক্ মাথা বরে।

ঢাকা শহরের অট্টালিকায়

কবিতার বসবাস,

কবিতা বিরহে ঝাকড়া চুলে

কবি হয় দেবদাস’। ‘

কবিতা’ যখন অন্যের ঘরে

হেসে লুটোপুটি খায়;

বিরহী কবি তখন অশ্রু ঝরায়,

না পাওয়ার যন্ত্রণায়।

কবিতা এখন অন্যের ঘরে

ছেলে মেয়ে সামলায় ;

ভবঘুরে কবি পার্কে বসে

ছন্দ চষে যায়।

কবিতা এখন অন্যের ঘরে

অন্যের বিছানায়,

কবিকে ভুলে দিব্যানন্দে

হেসে খেলে কাটে দিন;

কবি তখনও কবিতা বিরহে

নিরানন্দ বিমলিন।

কবিতা হলো কল্পলোকের

তুলিতে আঁকা আট ;

কল্পনা আর বাস্তবতার

আকাশ-পাতাল তফাৎ।

কবির কল্পনায় রচিত কবিতায়

কবিতা হয় বাস্তবমুখী,

বাস্তব কবিতা তাইতো এখন

কবিকে ছাড়াই সুখী।

আবেগ দিয়ে কবিতা হয়,

সংসার হয়না;

কবির ভাগ্যে ‘প্রমিলা’ জোটলেও ‘

নার্গিস ‘ আসেনা।।

কবিতার চেয়ে স্বাবলম্বিতা

বেশি জরুরি বটে,

স্বাবলম্বী হলে শত কবিতা

এমনিতেই এসে জোটে।

শব্দ অলংকারে কিংবা

স্বর্ন অলংকারে,

যে ধনেই হোক কবিকে

ধনী হতে হবে।

স্বাবলম্বী-ধনী যে,

সবার শিরোমণি সে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102