শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ স্বপ্নহারা আসমানী

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

কবিঃ আইরিন সুলতানা লিপি।
===================

কদিন আগে গিয়েছিলাম
আসমানীদের বাড়ি,
আসমানী যে পড়েছিলো
ছেঁড়া তালি শাড়ি।

পাল্টে গেছে সবার জীবন
স্বপ্নে বিভোর সবে,
আসমানী তাই দাঁড়িয়ে আজ
স্বপ্নহারা ভবে!

ধান কুড়াতে যায় না এখন আসমানী আর মাঠে,
অর্থাভাবে হয়নি যাওয়া
পাঠশালাতে পাঠে।

যৌবনা এক লালনা সে
ছেঁড়া আঁচল সেঁটে,
সাক্ষী আজো দিচ্ছে হাঁড়ে
পায়না খাবার পেটে!

ঝড়-বৃষ্টিতে আজও তাদের
দেয় যে ভীষণ হানা,
ভেল্লা পাতার চাল খানিতে
আছে শতেক কানা।

স্বপ্ন দেখা হয়নি তাহার
রাজকুমার নাই দেশে,
পঙ্খীরাজ তাই আসেনি কো
গরীব ভালোবেসে!

গাঁয়ের মেয়ে আসমানী খায়
শাকপাতা যে ঘুটে,
শহরে গ্রামের হাজার মেয়ের এমনই হৃদয় টুটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102