শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মাহিয়া মৌ এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

আগামীর পথচলা
============

দিন শেষে মাস আসে
মাস শেষে বছর,
তেমনিভাবে আমার হায়াত
যাচ্ছে ফুরিয়ে,
রাখি না তার কোন খবর।

অলসতা আর অযুহাতে
নষ্ট করেছি সময়,
জীবনের হিসাব পারিনা মিলাতে
করিনি কভু সময়ের কদর।

হেলায় খেলায় কাটিয়েছি
জীবনের প্রতিটা দিন,
দুনিয়ার রং তামাশায়
ভূলে আছি আমি,
যেতে যে হবে আমায়
অন্ধকার কবরে,
এই দুনিয়া ছাড়ি।

তালের সাথে তাল মিলিয়ে
করেছি কত অপরাধ,
মৃত্যু যে আমার খুবই সন্নিকটে
তাতেও তো নেই কোন কর্নপাত।

ওগো রব,
তোমার কাছেই করি ফরিয়াদ
হেদায়েতের নুর তুমি দাও বাড়িয়ে,
আগামীর পথচলায় আমি যেন
হতে পারি কামিয়াব।

—————-
আমার পণ
—————-

আমি সদা প্রস্তুত থাকবো
যদি আসে জিহাদের ডাক,
হবো না আমি ভীত সন্ত্রস্ত
তাকবীর দিয়ে যাবো বেড়িয়ে
হাতে নিয়ে আমি অস্ত্র।

শত্রুদের সাথে লড়ে যাবো আমি,
মৃত্যুকে আমি করবো না ভয়
রবের দয়া থাকে যদি সাথে
ছিনিয়ে আনবোই বিজয়।

জিহাদের ময়দানে অস্ত্র চালাবো
আমি যোদ্ধা হয়ে আলীর মত,
কবুল করে নাও তুমি হে প্রভু
তোমার কাছেই করি শির নত।

শত্রুদেরকে করবো চির বিদায়,
প্রয়োজনে জীবন দিয়ে বিসর্জন,
মরলে শহীদ হবো, বাঁচলে গাজী
এটাই হবে আমার পণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102