বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবিতা:__”ক্ষমতার লোভ”__

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব

_______________________________________

‘ক্ষমতা’ এক মিষ্টান্নের মত!
মিষ্টি স্বাদে করে মাতাল
পিঁপড়ার মত উৎপেতে রয়
স্বাদের মস্তিতে করে লাফালাফি।

‘ক্ষমতা’ এক সাধের বিয়ে!
আশা করে বসে ফের আসনে;
বিবর্ণতা আসে সাধে…
ঝোঁক গেড়ে বসে স্থায়িত্বে,
ক্ষমতার লোভে সব বিসর্জন দে।

‘ক্ষমতা’ এক ফুলের মত!
সুবাস ছড়ায় সর্ব জায়গায়;
কীট-পতঙ্গ নেয় মধু,মানুষ নেয় ঘ্রাণ।
পতঙ্গ আর মানবের বিষাক্ত ছোঁয়ায়,
ফুল হারায় তার মান।

‘ক্ষমতা’ এক জলের মত!
সর্ব জায়গায় করে ধারণ,
সুযোগ বুঝে কুচক্রীমহল
গেঁড়ে বসান কূপ।
স্বচ্ছ জল ঘোলা করে
চাঁপায় দেয় জলের দোষ।

‘ক্ষমতা’ র লোভে নানাবিধ উপায়ে
বর্ণচোরায় কাড়ে মন,
তাদের উপর দেশ-দশ সব
হারায় বারবার আস্থার মান।।
_________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102