শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

সরোয়ার হোসাইন এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

স্বার্থপর
======

ভয় দেখিয়ে লাভ নেই
একা থাকতে শিখে গেছি
আর এটা ও বুঝে গেছি যে
কোন মানুষের মায়ায় জড়ানোর চেয়ে কবিতার মায়ায় জড়ানো অনেক ভালো
কারণ কবিতার মধ্যে লুকিয়ে আছে কবি স্বত্তা ,
কবির প্রেম, কবির মনের গভীর আকুতি।
কিন্তু মানুষ বড়ই স্বার্থপর
যদি একবার ভুলে যায়
সমস্ত স্মৃতি উপেক্ষা করে
একেবারে ভুলে যায়
সে তো চলে যাবেই
আপনার ফেরার রাস্তাটাও চির তরে বন্ধ করে দিয়ে চলে যাবে
ইচ্ছে করলেও পরবর্তী তে আপনি যেন আর যোগাযোগ করতে না পারেন
সব কিছু জেনে বুঝে
এখন নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি
গুটিয়ে নিতে হচ্ছে আর কি
মানুষ একটি সামাজিক জীব
একা থাকতে পারে না জানি
তাইতো চেয়েছিলাম তার সাথে একাত্ব হয়ে বাচতে
কিন্তু পরক্ষনে বুঝতে পারলাম
ভালোবাসায় বাচার চেয়ে মরন হয় বেশি
এ মরণ দেহের নয় আত্মার মরণ
তাইতো নিজেকে গুটিয়ে নিয়েছি
যেমনটা স্বার্থপরেরা হয় আর কি
আর মানিয়ে নেওয়ার কথা বলছো
কম তো চেষ্টা করিনি আমি
মানিয়ে নেওয়া বলতে কি বোঝায়?
তুমি আমাকে দেখিয়ে অন্যের সাথে সেলফি তুলবে নিরবে আমাকে সেটা সহ্য করতে হবে?
আমি তাও করেছি,
আমি যখনই কোন প্রয়োজন অপ্রয়োজনে তোমাকে ফোন দিব
তুমি ওয়েটিং এ থাকবে
সব কিছু জানার পরেও আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে?
সেটাও করেছি আমি
ঘন্টার পর ঘন্টা অন্যের সাথে হোয়াটস অ্যাপে চ্যাটিং করবে
সেটা দেখেও না দেখার অভিনয় করেছি আমি
তুমি চাইলেই শত বাধা উপেক্ষা করেও দির্ঘ্য পথ পাড়ি দিয়ে দেখা করেছি তোমার সাথে
সময় দিয়েছি।
এর পরেও তুমি আমাকেই দোষারোপ করবে
আর বলবে তুমি না ঠিক মানিয়ে নিতে পারো না
ভালো কথা তুমি ফিরে গেছো তোমার আপন ঠিকানায় কিন্তু আমার ফেরার রাস্তাটা কেন বন্ধ করলে একটু বলবে আমায়……..

====
ইচ্ছে
====

একটা সময় ছিলো আমি আসলেই তুমি জিজ্ঞেস করতে
আমি খেয়েছি কি না
যদি বলতাম না খাইনি
আমাকে কত রকম উপদেশ দিতে
রাতে না খেয়ে থাকতে নেই
শরীর খারাব করবে যে তোমার
বাইরে থেকে কিছু খেয়ে নিও
আমি কি খাবার নিয়ে আসবো?
নিজের হাতে নুডলস রান্না করে
তোমার জন্য নিয়ে আসবো
দেখবে অনেক সুন্দর লাগবে
আর রাত টাও ভালো কাটবে তোমার
আবার যদি কোন দিন বিকেলে না এসে
সকালে আসতাম
কত রকম ডাক্তারী তোমার
ও মা শীতের মধ্যে কেও এভাবে আসে?
ঠান্ডা লেগে যাবে যে তোমার
কাজ করতে পারবে না তুমি
দেখ আজ সেই সময় টা ঠিকই আছে
কিন্তু তুমি নেই
এখন আমি আসার পরে
আর কেও জিজ্ঞেস করে না
আমি খেয়েছি কি না
কখন আসলাম, কখন গেলাম
তা নিয়েও নেই কারো মাথা ব্যাথা
এখন আমার হাজারো রাত কাটে অভুক্ত অবস্থায়
কই তাতেও তো শরীর খারাব হয় না কখনো
আমি তো ভালোই আছি দিব্বি কেটে যাচ্ছে রাত।
রাত নেই, দিন নেই বেড়িয়ে পরছি নিজের ইচ্ছে মত আবার কখনো বা রাত কাটছে পথেই
কই কখনো তো সর্দি পর্যন্ত হয় নি আমার
তাহলে কিসের ভয় তুমি আমাকে দেখিয়েছিলে সেদিন আসলেই কি সেটা ভয় ছিলো
না কি ছিলো তোমার লোক দেখানো ভালোবাসা। অনেক দিনই তো কেটে গেল
তোমার তৈরী করা সমস্ত অনিয়মই যেন
আমার জীবনে আজ নিয়মে পরিনত হয়েছে
তুমি বলেছিলে ঘুমানোর জন্য
কোন ঔষধ এর প্রোয়োজন নেই
আমার কথা মনে করবে
দেখবে এমনিতেই ঘুম আসবে
কিন্তু এখন অতীতের স্মৃতি গুলো মনে হলেই
যেন আমার ঘুম শেষ
তখন ঔষধ টা না খেলে না আমার আর ঘুম হয় না যানো তো
ঔষধ টা খেলেই কেমন চেতনাহীন হয়ে যাই আমি এখন ওই একটা খাবারই বেশি বেশি খাই
তবে তোমার হাতের নুডলস আর খাওয়া হলো না কোন দিন
একটা ইচ্ছে অপূর্নই থেকে গেল তোমার…..

===
কষ্ট
===

দুরে আছি ঠিকই
কিন্তু বুকের ভিটেয় তোমাকেই লালন করি সব সময় তুমি কি বুঝতে পারো তার কিছুটা?
কোন এক বন্ধু জিজ্ঞেস করেছিলো এই যে সবাইকে ছেড়ে দূরে থাকো
কষ্ট হয় না তোমার?
বন্ধুকে সেদিন বোঝাতে পারিনি যে কতটা কষ্ট হয় আমার তোমাদের ছেড়ে থাকতে
বুকের মধ্যে হাপড়ের মত ওঠা নামা করে সব সময় চোখের লোনা জ্বলে কিভাবে বালিশ ভেজে আমার প্রতিটা রাতে
কি করেই বা দেখাবো বলো বুকের তো আর বোতাম নেই
যদি বোতাম থাকতো তাহলে খুলে দেখাতাম সবাইকে শুধু কষ্ট নয়, দেখাতাম আমার বুকে তিলে তিলে জমানো তোমাদের জন্য ভালোবাসা টুকু
দেখাতাম আমার মায়া।
আজ আসার সময়
সৃষ্টি কর্তার দেওয়া স্রেষ্ঠ্য উপহার আমার কন্যাটা আমাকে যখন আমাকে বললো
বাবা আজ না হয় নাই যেও
কাল গেলে কি হবে
জানো তখন আমার কলিজটা যেন বুক পিঞ্জর ভেদ করে বের হয়ে আসতে চেয়ে ছিলো
আমি ওর মুখের দিকে তাকিয়ে কোন কথা বলতে পারিনি তখন
আমার বার বার মনে হচ্ছিলো আমি ওর সাথে কোন অন্যায় করছি না তো
ওর সমস্ত অভাবের কারন একমাত্র আমিই নই তো
মনে হচ্ছিলো দুনিয়ার সমস্ত আশা, আকাঙ্খা, লোভ, লালসা বাদ দিয়ে থেকে যাই না ওর কাছে
পরক্ষনেই ভাবলাম এতো আবেগ
সব কিছু কি আর আবেগ দিয়ে হয়?
চাহিদাও তো পূরন করতে হবে
তাই বিবেকের তাড়নায় ছুটে এসেছি
কিছু মনে করো না ক্ষমা করো আমায়
হটাৎ তুমি বলেছিলে
আমি যদি ফিরে আসি স্বাদরে গ্রহন করবে তো আমায়?
ফিরবে তো তুমি আগের মতো
বাসবেভালো আমায়?
গাইবে গান হাত ধরে আমার পাশে হেটে, হেটে?
লিখবে কি কবিতা আমাকে নিয়ে?
আমি শুধু একটা কথাই তোমাকে বলতে চাই
ফেরার রাস্তাটা বন্ধ করো না কখনো
শেষ দিন অবধি আমি তোমার হয়েই থাকতে চাই
যদি তুমি রাখো….

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102