বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

আপনি জানেন কি?

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ Time View

লেখকঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম।

আর বিমান জাহাজ নয়, আন্তঃমহাদেশীয় ট্রেন যাতায়াত সুবিধা শুরু হলো! এশিয়া থেকে ইউরোপ যাবেন আরামদায়ক ট্রেনে চড়ে শুয়ে বসে ঘুমিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে! আধুনিক এই ট্রেন বিমান থেকে ভালো এবং আরামদায়ক। যারা বিমান চড়েছেন তারা জানেন, বিমানের আর এক নাম “এয়ার বাস”! বাসের থেকে ট্রেন ভালো, কি বলেন?

প্রিয় পাঠক, মোট ১৩ টা দেশের ভিতর দিয়ে ট্রেন চলবে যার খরচ মাত্র জনপ্রতি ১,৩৫০ ডলার অর্থাৎ ১ লাখ ৭ হাজার টাকা মাত্র!
পর্তুগালের লিসবন থেকে ট্রেন ছাড়বে শেষ হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর! পথে যে দেশগুলো পড়বে তা নিশ্চয় জানার আগ্রহ আছে –
পর্তুগাল – স্পেন — প্যারিস — বার্লিন — পোল্যান্ড — বেলারুশ — রাশিয়ার সাইবেরিয়া — মঙ্গোলিয়া — বেইজিং সাংহাই — লাউস — থাইল্যান্ড — কুয়ালালামপুর!

তা হলে এশিয়া ইউরোপ আর বিরোধ থাকে কই, N A T O র মত ঠ্যাংগারে বাহিনী কি দরকার! ভারতের চাল ডাল মশলা, ইরান সৌদি কুয়েত কাতার আবুধাবির তেল, রাশিয়ার তেল গ্যাস, কাঠ ইউরেনিয়াম অটোমোবাইল যন্ত্রাংশ মৃগেল মাছ ট্যাংস্টেন এলুমিনিয়াম কপার লোহা গম পরিশোধিত ইউরেনিয়াম (বিশ্বে একমাত্র রাশা), চীনের চীপস সহ হটনট, আফগানিস্তানের আঙুর বেদানা — ইউরোপীয় সব ঘাটতি পুরন! আমেরিকা এমন বন্ধুত্ব মেনে নিবে তো, নাকি ২য় নিউ স্ট্মিম বাল্টিক সাগর নিচের ৫২ বিলিয়ন খরচের তেল-গ্যাস পাইপ লাইন উড়িয়ে দেয়ার মত ট্রেন লাইন উড়িয়ে দেবে? হয়তো এমন টা না ও হতে পারে! সাংবাদিক আর লেখক রা একটু বেশীই ভাবে!

ভালো থাকেন, ট্রেন জার্নি করার প্রস্তুতি নেন, আমার পরিবারের সদস্যরা আশা রাখছে, আপনি আশা রাখছেন নিশ্চয়ই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102