শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ নববিদ্রোহী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ Time View

কলমেঃ আব্দুল্লাহ আল সাহাব

অসাধ্য যাহা করিবো সাধন
লঙ্ঘিব পারাবার
ভাঙ্গিব ওরে আয়রে তোরা
জালিমের কারাগার৷
শাসন নামে অত্যাচার হে
সহিব কতদিন
বিদ্রোহী আমি বিদ্রোহী তোরা
সাজিবি কোনদিন৷
জীবিত নামে মৃত কেন তুই
থাকিবি আস্তা তনে
শাণিত কৃপাণ হস্তে হস্তে মোরা
তুলিব জনে জনে
অমাবস্যা তিমির নহি যে মোরা
মোরা ইন্দু ভানুর কিরণ
মোরা শোনিতে বহে করিব উদ্ধার
মহামূল্যবান হিরণ৷
বল আমি উমর আমি সিদ্দিক
আমি সৈনিক চির নির্ভীক
আমি বাতিল কতলে দুর্বার
আমি আসাদুল্লার হুঙ্কার
আমি দলে যাই সব বিঘ্ন
হয়ে ঈর্ষান্বিত তীক্ষ্ণ
আমি পদে করি সব লয়
যাহা সাতিশয় দুর্জয়৷
আমি নিতান্ত সাধারণ
আমি ধ্বংসের সব কারণ৷
আমি করিনা ভয় এক ব্যতিত
আমি অতিশয় জুলুমে শাসিত
হলে মিথ্যার জালে বন্দী
আমি করিব না কোনো সন্ধি৷
আমি সত্য বার্তাবহ
আমি করিনা ভয় কলহ
আমি করি না কভু জুগুপ্সা
আমি করিনা অবৈধ লিপ্সা৷
আমি ভয়ে ভরা সব জালা
আমি জালিমের সব বালা৷
আমি হুতি বড় অবিমৃশ্য
আমি পুড়ে করি সব অদৃশ্য৷
আমি দুর্দম শত্রুঘ্ন
আমি নহি যে কৃতঘ্ন৷
আমি হুতাশন অতি জ্বলন্ত
আমি সেই দিন হবো শান্ত,
যেদিন বাতিলেরা হবে ক্ষান্ত৷
আমি নিশান যুদ্ধ দামামা
আমি মুমিনের শিরের আমামা৷
আমি জ্বালার বড় নিধান
আমি মানিনা ওদের বিধান৷
আমি গ্রীষ্মকালীন ভাস্কর
আমি ভাসমান কালো জলধর৷
আমি টর্পেডো বর্শা কৃপাণ
আমি চাহি বাতিল-শোণিত ঘ্রাণ৷
আমি নব বিদ্রোহী নবভয়
আমি নবরণমুখী নবযুদ্ধা৷
আমি জয়কারী দুর্জয়
ওরা ভ্রষ্ট ওরা ভ্রষ্ট
ওরা চাহে জাতির অনিষ্ট৷
ওরা ধ্বংস ওরা ধ্বংস
ওরা নবীরে কহে নৃশংস
আমি সৃষ্টি আমি নশ্বর
এক ব্যতিত আমি মানিনা কোনো ঈশ্বর৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102