শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

বাবা সুখের পরশ
————————

আমার সুখের পরশ হলো,
আমার প্রিয় বাবা।
কর্ম করে নিয়ে আসে বাবা,
আমাদের সবার খাবার।

ক্লান্তিবোধ করে না বাবা,
দিন রাত পরিশ্রম করে।
আসুক যত ঝড়-ঝঞ্ঝা,
রোদ বৃষ্টি ঝরে।

বাড়ির যত আপদ বিপদ
সবই বাবার ঘাড়ে।
বাবা ছাড়া বিপদ আপদ,
কারোর নজর না কাড়ে।

অসুখ বিসুখ হলে বাবা,
সবার আগে আসে।
ডাক্তার কবিরাজ আনে বাবা,
সেবা যত্ন করে যান পাশে।

বাবা আমার শক্তি সাহস,
বাবা ভালোবাসা।
বাবার স্মৃতি যাব না ভুলে,
এই আমাদের আশা।

———————————–
মানুষ হয়ে থাকবেন বেশি
———————————–

মুখ চলে ভাই যার য়ত বেশি,
শক্তি সাহস তার ততো বেশি।
কাজের চেয়ে তার কথা বেশি,
ফাঁকা মুখে তার বুলি বেশি।
কথা বুঝে না তার চাপা বেশি,
অল্প বিদ্যার হয় ভাব টা বেশি।
কথায় কথায় আবার রাগ বেশি।
নাই কথাতেই অহংকার বেশি।
কিছু না হতেই দেমাক বেশি,
অল্প ধনেই হয় যে চিতর বেশি।
অল্প বয়সে হয় যে পাকা বেশি,
পরের ধনের তার লোভটা বেশি।
সুখটা কোথাও সে পায় না বেশি,
দুঃখ কষ্ট তার পিছু লাগে বেশি।
পরের স্বার্থ নিয়ে যে ভাবেন বেশি,
পরের বিপদে পাশে থাকেন বেশি।
লোক সাধারন ভালোবাসেন বেশি,
ভালো মানুষ হয়ে থাকবেন বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102