বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

তাহিরপুরে শিশু ধর্ষণ! চেষ্টায় অভিযুক্ত ইলিয়াস কারাগারে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ Time View

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ইলিয়াস (২৫) নামে এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

শিশুটি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। গ্রেফতার কৃত ইলিয়াস আলী’কে ০৯ সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গত রোববার বিকালে ঔ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইলিয়াস আলী ‘কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। ইলিয়াস উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাও গ্রামের মৃত মোন্তাজ মিয়ার ছেলে বলে জানা যায়।
বাদী ভুক্তভোগী শিশুটির চাচা জানায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের স্থানীয় বাসিন্দা, শিশুটি আমার বড় ভাইয়ের মেয়ে।

শিশুটির বাবা অসুস্থ থাকায় তার মা কিছুদিন আগে বাড়ি থেকে চলে যায়। এদিকে ব্রাহ্মণগাও গ্রামের অভিযুক্ত ইলিয়াস আলী গুটিলা গ্রামে তার বোন জামাই উজ্জল মিয়ার বাড়িতে থেকে অটোরিকশা চালায়। গত শনিবার রাত ১০টার দিকে শিশুটি অসুস্থ বাবার সাথে নিজের ঘরে ছিলো। তার বাবা অসুস্থ থাকায় ও ঘর খালি থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে ইলিয়াস আলী। তখন শিশুটির চিৎকার শুনে আশপাশের ঘরের লোকজন এসে দরজা খুললে ইলিয়াস কে শিশুটির সাথে জোরাজুরি করতে দেখে। এসময় তাকে আটকানোর চেষ্টা করলেও সে পালিয়ে যায়।

পরের দিন দুপুরে শিশুটির চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় অভিযোগ করে। অন্যদিকে অভিযুক্ত ইলিয়াস আলী শিশুটির পরিবারের উপর মারধর ও লুটের অভিযোগ করতে আসলে’ই থানা পুলিশ তাকে আটক করে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইলিয়াস আলী কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102