বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।
প্রধান অতিথি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তাঁর বক্তব্যে ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা।
এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করতে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কার্যালয়ের ইউপিইও মোসাঃ মোমতাজ মহল, সমবায় অফিসার মোহাঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ আবদুৎ তোয়াবসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সাংবাদিক, সুধীজন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102