রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ।

সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তী পর্যায়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জানুয়ারি ২০২৫ মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল, সেরা অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান দমন, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল, বিশেষ সম্মাননা ও নগদ পুরস্কার।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

কল্যাণ সভার পর বেলা ১২টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জানুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102