শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ বয়স ফুরোয় না

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

কলমেঃ শাহনাজ পারভীন
================

ব্যস্ত সময়ের সিড়ি ভেঙে
বয়স মধ্যসীমা ছুঁই ছুঁই
মনে হয় এ বেলায় অপেক্ষার শুরু
কার জন্য অপেক্ষা?
কিসের অপেক্ষা তাও অজানা।

কারো জন্য প্রতীজ্ঞার পসরা সাজাবার আগেই
মহল্লায় মহল্লায় জ্বেলে উঠে সন্ধ্যা প্রদীপ
তখনো কৃষ্ণচুড়া ফুটেনি,অনুভূতিতেও রঙ লাগেনি
অপেক্ষার আগেই শুরু হয় বেঁচে থাকার প্রার্থনা।
অথচ বুকের ভেতর নরম মাটির
একটা মন ছিল প্রতীক্ষারত।

খুব কাছের যারা,তারাও জায়গা বদল করেছে!
একান্ত নিজস্ব প্রয়োজনে,
জীবনে অল্পকিছু মানুষ থাকুক
যাদের কাছে বরুনা,বেলা বোসরা হার মানে
অমীমাংসিত সময়ের দৌড়পাল্লায়
মন খুঁজে মুক্ত আকাশ,কীর্তনখোলা,গোপন রাগ
আর নির্ভরশীল একটা বন্ধু
তার জন্য একমাত্র অপেক্ষা আমার।

একটা কুসুম ভোর,বাইরে মিহিদানা বৃষ্টি
কেউ একজন বেলীমালা হাতে বলছে
ভালোবাসায় হারজিত নয়, সরি যথেষ্ট
তার জন্য আজন্ম প্রতীক্ষা আমার –
জীবন ফুরায়, বয়সটা ঠিক ফুরোয় না
প্রথম ভালো লাগায়, ভালোবাসায় আটকে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102