শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

০১- বই মেলার বই
=============

চলো চলো চলো সবাই,
বই মেলায় যাই।
বাড়ির যতো ছেলে বুড়ো,
আছে যত সাগাই।

বই মেলাতে ঘুরে ফিরে,
কিনবো নতুন বই।
নতুন গল্প নতুন ছড়া,
নতুন করে মজা লই।

বই মেলার প্রতিটি স্টল,
আমরা ঘুরে দেখি।
একটা করে বই কিনে,
ব্যাগের মধ্যে রাখি।

গরিব মেধাবী ছাত্র ছাত্রী,
মোদের সহপাঠী।
তাদের মাঝে বই বিলিয়ে,
হই যেন ওদের সাথী।

প্রিয়জনকে ভালোবেসে,
বই উপহার দেই।
মিষ্টির প্যাকেটের সাথেও
একটি বই মেলার বই নেই।

০২- দোয়েল পাখির নাচ
=================

দোয়েল মোদের জাতীয় পাখি,
লোকালয়ে থাকে।
গাছের ডালে বসে দোয়েল,
শীষ দেয় আর ডাকে।

দোয়েল পাখির তীক্ষ্ণ ঠোঁট,
সরু দুটি ঠ্যাং।
লেজ উঁচিয়ে নাচে দোয়েল,
নাচে ঢ্যাং ঢ্যাং।

দোয়েল ডাকে কিচিরমিচির,
পাতার ফাঁকে ফাঁকে।
এদিক সেদিক ঘুরে ফিরে,
ফড়িং পোকা দেখে।

ফড়িং পেলে মহা খুশি
টপ করে ধরে ফেলে।
খুশি মনে খায় দোয়েল,
গোটা গোটা গিলে ফেলে।

পাড়ার যত খোকা খুকু,
সব জুটেছে আজ।
দোয়েল পাখির দেখবে নাচ,
সেরেছে তারা সকল কাজ।

০৩- ভালোবাসা দিয়ে
===============

ভালোবাসা দিয়ে কবিতা লিখি,
দুঃখ দিয়ে নয়।
হাসি খুশি দিশে কবিতা লিখি,
কান্না দিয়ে নয়।

মমতা দিয়ে কবিতা লিখি,
কষ্ট দিয়ে নয়।
দরদ দিয়ে কবিতা লিখি,
বিদ্বেষ দিয়ে নয়।

কাছাকাছি বসে কবিতা লিখি,
দুরে ঠেলে দিয়ে নয়।
কবিতা লিখি ভেদাভেদ ভুলে,
সব জলাঞ্জলি দিয়ে।

ভালোবাসা দিয়ে কবিতা লিখি,
আপন মনে লিখি।
পর কে আপন করে নিয়ে মোরা,
ভালোবাসতে শিখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102