রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে সুনামগঞ্জ জেলা প্রশাসন

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ Time View

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের বাসিন্দা জনাব মো. সিরাজুল ইসলাম এর পুত্র মো. আয়াতুল্লাহ (২২) এবং জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা জনাব আবুল কালাম এর পুত্র শহীদ সোহাগ মিয়া (২২) এর প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসন হতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ধর্মপাশা উপজেলার মোঃ ছমেদ আলী এর পুত্র শহীদ হৃদয় মিয়া’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। তার পরিবারকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদান করা হবে। এছাড়া গণঅভ্যুত্থানে আহত ১) বিজয়, ২) শ্রীকান্ত দাস, ৩) আতাহার আলী রাহাত, ৪) মো: বজলু মিয়া, ৫) তোফাজ্জল হোসেন প্রত্যেকে জেলা প্রশাসন হতে ২০,০০০/- এবং জেলা পরিষদ হতে ৩০,০০০/- টাকা; ৬) মো: মিজান মিয়া কে জেলা প্রশাসন হতে ৩০,০০০/- টাকা এবং জেলা পরিষদ হতে ৫০,০০০/- টাকা; ৭) মোঃ ফয়ছল আহমদ কে জেলা প্রশাসন হতে ৩০,০০০/- টাকা; ৮) সুমন রায় কে ২০,০০০/- টাকা; ৯) জহুর আলী এবং ১০) রিপন মিয়া প্রত্যেকে ৫০,০০০/- টাকা; ১১) অপি মিয়া কে ৬০,০০০/- টাকা; ১২) আজিজুল হক কে ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ১৩) মোঃ মোবারক হোসেন, ১৪) মোঃ ইসমাইল হোসেন নোমান, ১৫) আবু হানিফ, ১৬) মোঃ মাহিনুল ইসলাম, ১৭) মোঃ সামিরুল কে জেলা পরিষদ থেকে প্রত্যেকে ৩০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102