বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

কবিতা : মাঝে মাঝে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

কলমে : এর এইচ মাহি

মাঝে মাঝে চিঠি দিও,
আমাকে জানিয়ে দিও তুমি কেমন আছো।
মাঝে মাঝে চিঠি দিও,
আমার খবর নিও আমি কেমন আছি।

মাঝে মাঝে নিজের অজান্তেই বলে দিও ভালোবাসি
যেমনটা আমি বলি প্রিয়।

মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানতে
তোমার প্রার্থনায় কি এখনো আমি থাকি?

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
এখনো কি তুমি ডায়েরির ভাজে আমায় নিয়ে লেখো?

মাঝে মাঝে চিঠি দিও,
সেখানে লেখে দিও মনের সব কথা।
মাঝে মাঝে খুব যত্ন নিয়ে হলুদ খামে কিছু আবেগ ভরে আমার ঠিকানায় পৌঁছে দিও।
আমিও যে চাই একটা বেনামি চিঠি আসুক
আমার নামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102