শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ জ্যোৎস্না বিলাস…

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View

কলমেঃ সুজন কুমার রায়।
================

শব্দহীন নিশীথে জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে প্রকৃতির ক্ষত-বিক্ষত রূপমোহ দেখিতে পাই,
রাত্রির স্নিগ্ধ সিক্ত সমীকরণে ভেসে আসা ফুলের ঘ্রাণে শূন্যতার মাঝে নিজেকে হারাই।
সুনির্মল বাতাসের মৃদু আলিঙ্গনে প্রস্ফুটিত পুষ্প গুলো নিশীথ প্রাঙ্গনে সুবাস ছড়ায়,
বিস্তৃত আকাশের মাঝে দিগ্বিদিক ছুটে চলা তারা গুলো জ্যোৎস্নার পূর্ণ কিরণে উজ্জ্বলতা হারায়।

সৌন্দর্যের অপরূপ সমারোহে রাত্রির মাঝে জুঁই এর সাথে রজনীগন্ধা ফুটে,
নিস্তব্ধ রাত্রি- জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে প্রকৃতি রূপময় হয়ে ওঠে।
সিক্ত প্রাণের উৎসে স্নিগ্ধ সুরভী সুবাস ছড়ায় মুগ্ধতায় ভরে ওঠে মন,
জ্যোৎস্নার আলোক উজ্জ্বলতার কিরণে দৃষ্টি হারায় এ এক অনন্য অবলোকন।

সু-শীতল বাতাসের মৃদু আলিঙ্গনে সুবাসিত প্রকৃতি জ্যোৎস্না বিলাসে মুগ্ধতা খুঁজে পায়,
জ্যোৎস্নার পূর্ণ আলোক কিরণে নিস্তব্ধ রাত্রির মাঝে সুনির্মল সমীকরণ বয়।
সৌন্দর্যের অপরূপ সমারোহে সুশোভিত নিশীথ প্রাঙ্গন ফুলের সৌরভে ভরে।
শব্দহীন নিশীথে জ্যোৎস্নার রূপ মাধুরী আপ্লূত হৃদয়কে অভিভূত করে।

কবি পরিচিত:

সুজন কুমার রায় ২০০১ সালের ২০ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সবুজ শ্যামলে ঘেরা উত্তর গোপালরায় গ্রামে নিম্নবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- সন্তোষ কুমার রায়। মাতা- অঞ্জলী রাণী রায়। তিনি ২০১৮ খ্রিঃ বারাজান এস সি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০২০ খ্রিঃ একই বিভাগে উত্তর বাংলা কলেজ থেকে এইচএসসি পাস করেন।
বর্তমানে তিনি উত্তর বাংলা কলেজে অনার্স ৩য় বর্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি ও বই পড়তে খুব ভালোবাসেন। লেখালেখি তাঁর ভালো থাকার এক অনন্য অনুপ্রেরণা। তিনি স্বপ্ন ছায়া ও স্বপ্নের অনুভূতি যৌথ কাব্যগ্রন্থে ২টি কবিতা ও অনুভূতির অনুরনণ গল্পগ্রন্থে ১টি ছোটগল্প প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102