রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক, সিলেট

গত ৯ ফেব্রুয়ারি রোজ রবিবার সিলেটের জকিগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

নাদিম আহমদের পরিচালনায় ইমরান হুসাইন এর তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ডা:গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি সিলেট জেলা সার্চ কমিটির সদস্য জনাব আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠক ও সমাজসেবক হাফিজ মাও: মো: ছালিম আহমদ খান ও মাওলানা আব্দুল আহাদ।

আহতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান রাদী, লিমন আহমদ, আনহার হোসেন, ইমরান হোসেন, আশরাফুজ্জামান রাদ্দি, রুমেল আহমদ, মো: আব্দুল হাফিজ প্রমুখ।

এছাড়াও সভায় স্থানীয় নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আহত ও শহীদ পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। শান্তিপ্রিয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৫ আগস্ট ২০২৪-এ দীর্ঘ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের লড়াই সফল হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার জনগণের রোষের মুখে ক্ষমতা হারিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এই লড়াই এখানেই শেষ নয়, বরং নতুন রাষ্ট্র গঠনের পথে চ্যালেঞ্জ আরও কঠিন। গত এক যুগের শাসনামলে আওয়ামী লীগ সরকার যেভাবে ভোটারবিহীন নির্বাচন করে গণতন্ত্র ধ্বংস করেছে। গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মত দমন করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। মিডিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা দমন করেছে। অর্থনীতিকে দুর্নীতির কবলে ফেলে বিদ্যুৎ ও গ্যাস সংকট সৃষ্টি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিজয় অর্জিত হলেও এখন একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা জরুরি, যা জনগণের চাহিদা ও মতামতের ভিত্তিতে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102