শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ ঘুরতে যেতে চাই

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

কলমেঃ মৌমিতা রহমান
===============

ঘুরতে যেতে চাই বহুদিন হলো আমি
শিশির ভেজা পথে,
যে পথটা শেষে কোন বালুচরে মেশে।

দেখবো সেথায় কাশফুল আমি,
মাখবো গায়ে রোদ,
নতুন করে সৌন্দর্যের উঠবে জেগে বোধ।
ফড়িং গুলো যাবে উড়ে নদীর দুধার বেয়ে,
নদীতীরটা উঠবে তখন কাশফুলে ছেয়ে।
ডুবসাঁতারে পাড়ি দেবে পানকৌড়ির দল
বুনোফুলে শিশির ফোটা করবে টলমল।
শুকনো পাতা পড়বে ঝরে সবুজ ঘাসের মাঝে,
মাছরাঙাটা রইবে চেয়ে রুপালি পুঁটির খোজে।
নৌকা বেয়ে সেই নদীতে ভেসে যাবো ভাবি।
বল না তোরা কে কে আছিস সঙ্গে আমার যাবি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102