শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ আমারও পারি!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

শ্বাশত মৃত্যু কে জেনে সৃষ্টি কর্তার রহমতে বেঁচে আছি
আজন্ম নির্যাতিত নিপিড়িতের মঙ্গল যাচি!
আলোকিত মন্দাকিনী খুঁজি না কুহেলিকায়
বসবাস জঙ্গলে নয় মানব আলয়!

হৃদয় আমার অতৃপ্ত বাসনায় অঙ্গারে জ্বলে
সে যন্ত্রণা ধিকিধিকি তুষা নলের মত, নিভে না জলে!
অরোধ্য অহমিকা চারি পাশে সর্পিল ছোবল
দারিদ্র রহিমা জরিনা ধর্ষিত হয়ে বিচারের দরজা খটখটা য় কেবল!

এ সমাজ স্বার্থের বেড়া জালে আজ-ও আবদ্ধ লেবাসি ধর্মে
মহাকালের স্রোতে ভেসে একদিন শুদ্ধ হবে প্রতিটি কর্মে!
প্রেম সঞ্জীবনী সুধা রাই রাধা আছে কৃষ্ণ সেথা নাই
তমাল বীথিকা বকুল ঝাউ বনে বার-বার হারাতে চাই!

আমি অবাধ্য অহমিকা দাবানল, লাভার স্রোতে বহমান
কুরুক্ষেত্র আমি পলাশী কলিঙ্গের প্রান্তর আবহমান,
ফিলিস্তিনের হামাস লেবাননের হিযবুল্লাহ, জীবন রাখি বাজি
তোমাদের লোভ লালসার ভোগ্য হয়ে ঘর ছাড়া হয়েছি আজি!

যে-দিন ছুটবে নারী বাধা হীন তোমাদের ভাওতার বেড়া ভেঙ্গে
পায়ে পিষ্ট হয়ে মরবে তোমরা মিছিলে তারা যাবে জঙ্গে!
ঘরবন্দী কালো কাপড়ে মোড়া বাচ্চা পয়দার কারখানা নারী
সেইদিন দেখাবে আয় রোজগার মেশিন চালাতে আমারও পারি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102