শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

আইরিন সুলতানা লিপির দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

অনুতাপ=

কাঁদি নিশি রাতে, খুঁজি তব প্রাতে
কোথা তুমি মহিয়ান!
হৃদ দিনু সঁপি, অন্তরে যপি
তব নামে গাহি গান।

করে গেনু ভুল, কোথাতে মাশুল
চোখে নাহি দেখি পথ,
করে গেছি লোভ মনে আসে ক্ষোভ
ভবে উঁচু নিচু রথ।

অন্তর কাঁদে, পড়ে গেছি ফাঁদে
জীবনেতে নামে হার!
আজ প্রভু ডরি, হৃদয়েতে স্মরি
তুমি মোরে করো পার।

আছে মনে আশা, দিবো ভালোবাসা
তোমার আশিস পাবো,
যতদিন বাঁচি তোমা প্রেম যাচি
হৃদয়ে স্মরিয়া যাবো।

এই নভতলে, পাখি ফুলদলে
মানব জিনেরা যত,
স্মরে তব নামে এই ধরাধামে
করে সবে মাথা নত।

আমি বড় পাপী, দাও মোরে মাফি
মুছে দাও অভিশাপ!
জগতের স্বামী, অন্তর্যামী
শুনো মোর অনুতাপ!

ন্যায় বিচারক=

পাপীর পাপ লঘু হলেও
সাজা দিবেন প্রভু,
গুরু দণ্ড মহাকান্ড
যেমন হোক তবু।

সমাজ মাঝে কলম খোঁচা
দিয়ে পুকুর চুরি,
তাহার কেবা করে বিচার
অন্যায় যে ভুরি।

ছাগল ঘটি বাসন পাটি
করছে ছোট পাপী,
পুকুর চুরি বাহবা মিলে
লঘুর পাপ মাপি।

এই সমাজে আছেন মোজে
যাদের পথ বাঁকা,
সোজা পথের পথিক যারা
জীবনটা যে ফাঁকা!

মনে রাখবে ন্যায় বিচার
করেন মহা সাঁই,
ক্ষুদ্র বড় পাপ তাপের
নিবে বিচার ভাই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102