শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

কবিতাঃ ফাগুন এলো রে

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।

ফাগুন এলো রে, মনে আগুন দিলো রে
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ায়, আলতা গড়ালো রে!
ছুটছে সবে রমনায় ধানমন্ডির ঐ লেকে
লোকের স্রোত দেখছি যাচ্ছে এঁকেবেকে!

সব ললনার খোপায় ফুল , বসছে সবে লেকের কূল
পরিপাটি সাজন কাজান খুলে দিচ্ছে কে-বা চুল !
এলিয়ে পড়ছে প্রিয়ার দেহে কবে হবে নিজ গেহে
সুবাস আতর গন্ধ ছড়ায় জীবন সঙ্গী সবার দেহে !

ফাগুন এলো বন্ধ ঘরে আমার দ্বারে
মনটা আমার ফিরে ফিরে ডাকছে যেন তারে,
ইচ্ছে করে যাই হারিয়ে তার হাতটি ধরে
লেকের পাড়ে, বটমূলে যাই যেথা, মনটা কোকিল সুরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102