বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে ফসলি জমি রক্ষার্থে “বালু উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন”

Coder Boss
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ Time View
Exif_JPEG_420

রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি:

কটিয়াদীতে ফসলি জমি রক্ষার্থে বালু উত্তলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের হোনারবাড়ি গ্রামের গৃহবধূ মমতাজ বেগম এক সংবাদ সম্মেলনে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ফসলি জমির পাশে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তলন করে রমরমা ব্যবসা করে আসছে। বালু উত্তলন করার ফলে আসে পাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। দিনের পর দিন বালু উত্তলন করার কারণে জমি ক্রমেই ভেঙে পরছে।
মমতাজ বেগম জানান, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা অফিসার র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করলে সম্প্রতি উপজেলা ভুমি কমিশনার সরেজমিন পরিদর্শনে এসে অবৈধ এই বালু উত্তলন বন্ধের নির্দেশ দেন। কিছুদিন বালু উত্তলন বন্ধ হলেও গোপনে বালু তোলে বিক্রি করছে।
গৃহবধূ মমতাজ বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলেন, বালু উত্তলনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় বালু খেকো মিজান মিয়া পারিবারিক এক কলহে অতি সম্প্রতি তার পিতাকে নিজেই মারধোর করে। পরে জব্দ করার জন্য তিনি ও তার ভাগ্নে কামালসহ আরও কয়েকজন নিরীহ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে মমতাজ বেগম বালু খেকোদের কাছ থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102