রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

মধ্যনগরে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতা সোহাগ গ্ৰেফতার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ০১ জন ও নারী ও শিশু নির্যাতন মামলার ০১ জন আসামী গ্রেফতার।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমানের নির্দেশনায় এসআই/আসাদুল ইসলাম,এসআই/ইউছুব আলী সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানা এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর আসামী মোঃসাইদুর রহমান সোহাগ(৩৭),ও নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ইয়াদুল মিয়াকে গ্ৰেফতার করে।

গ্ৰেফতারকৃত ব্যক্তি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মধ্যনগর গ্ৰামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান সোহাগ।
গ্ৰেফতার অপরজন মধ্যনগর থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।সে উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রুপনগর গ্ৰামের মৃত মরতুজ আলীর ছেলে ইয়াদুল মিয়া (৩৩)।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102