বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর 

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শাহিদা বেগম (৪২) নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) এগারোটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় এ ঘটনা ঘটে। শাহিদা বেগম মান্দা উপজেলার ঘাটখৈর এলাকার মৃত জসিমউদদীনের মেয়ে। তার এক ছেলে সন্তানও প্রতিবন্ধী বলে জানা গেছে। 

পুলিশ ও স্হানীয়রা জানান, প্রতিবন্ধী ওই মহিলার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামী পরিত্যক্তা ওই নারী কাউকো কোন কিছু না জানিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াতেন। আজ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় ভ্যানের চাকার সাথে ওড়না প্যাঁচ লেগে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্হানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102