বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২১শে ফেব্রুয়ারি ২০২৫) শুক্রবার বিকেল ৪ ঘটিকায় পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবি.এম আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খোরশেদ আলম, পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য যথাক্রমে গোলাম আজম, নজরুল ইসলাম ও জাকারিয়া হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বৃন্দসহ জনসাধারণের একাংশ। এ সময় বক্তারা বলেন, ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথীবিতে এমন জাতি খুঁজে পাওয়া বিরল। একমাত্র বাঙালী জাতি মায়ের ভাষা রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ৫২’র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বীজ বপণ করা হয়েছিল। ভাষা আন্দোলন পরবর্তী যুক্তফ্রন্ট, ৬’দফা, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে অবদান রাখে এ দেশের ছাত্রজনতা। ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রফিক, বরকত, সালামরা আবার যেন রাজপথে নেমে এসেছিল আবু সাঈদ, অসিম আর মুগ্ধের বেশে। ৫২’র ভাষা আন্দোলন একদিকে যেমন গৌরব ও সম্মানের, অপরদিকে বেদনার। যাদের আত্মা-ত্যাগের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি মহান প্রভু যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102