বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত আহত-১০

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

এম ওবায়দুল্লাহ আল মাহমুদী (গোপালগঞ্জ) সংবাদদাতা:

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ড্রাইভার মো. মন্টু মিয়া (৫৫) এবং সুপারভাইজার আরিফ হোসেন (৪৫)।

আহতরা হলেন- হেমায়েত হোসেন (৬৫), মিরাজ মোল্লা (৩৫), তোতা মোল্লা (৫৯), খাদিজা বেগম (৩০), আব্দুর রহিম (২১), নূর মোহাম্মদ (২৫) হারুনুর রশিদ (৮০), আবদুল্লাহ (২২), হেলাল শরীফ (৪৩), মিজবা (৫)। আহতদের মধ্যে কয়েকজনকে কাশিয়ানী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে সাম্পান হাইওয়ে রেষ্টুরেন্টে পাকিং করার সময় পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসচালক ও সুপারভাইজার। এসময় কমপক্ষে ১০জন আহত হয়। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যায়।

কাশিয়ানী ভাটিয়া পাড়া হাইওয়ে থানার এস আই মো. রোমান মোল্লা বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কয়েকজ আহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102