রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

বিশ্বনাথে ‘৩য় বিএফসি প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টে’র ফাইনাল সম্পন্ন

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

মিজানুর রহমান মিজান বিশ্বনাথ (সিলেট) থেকে:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘৩য় বিএফসি প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র পর্দা থেমেছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার কারিকোনা গ্রামের পূর্বের মাঠে দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও গ্রামের ‘একতা স্পোটিং ক্লাব’ ১-০ গোলের ব্যবধানে জগন্নাথপুর উপজেলার জামালপুরের ‘জামাল রৌডর বিএফসি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ‘একতা স্পোটিং ক্লাব’র স্থানীয় খেলোয়াড় অন্তর।
বিএফসি স্পোটিং ক্লাবের উদ্যোগে ও পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানার্স-আপ দল পেয়েছে নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও একটি ট্রফি।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।
বিএফসি স্পোটিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল’র পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান’র সাবেক সাধারণ সম্পাদক মুজিব আহমদ মনির, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএফসি স্পোটিং ক্লাবের সদস্য ও পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার। ফাইনাল খেলা চলাকালে ধারাভাষ্য প্রদান করেন ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদ। ফাইনাল খেলা দেখতে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102