রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

বিশ্বনাথের ‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র রমজান উপলক্ষ্যে নগদ অর্থ বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার অলংকারী ইউনিয়ন ও পৌরসভার ১নং ওয়ার্ডের ৫৫০টি অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিটি গ্রামের প্রতিনিধিদের কাছে বিতরণের জন্যে ঐ টাকা তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া।
‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ বাবরুল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, অলংকারী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ছগীর আলী, পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক আব্দুল মুকিত। অনুষ্ঠানে এসময় সংগঠক জাকির আহমদ, সুজন আহমদ, শেখ আব্দুস সামাদ, আতিকুর রহমান, মিজানুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102