বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ 

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ Time View

এস এম রকিবুল হাসান,
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ করা হয়েছে।

মঙ্লবার (২৫ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ জনের মাঝে প্রত্যেককে ২০টি হাঁস, হাসেঁর ঘর ও খাদ্য বিতরণ করা হয়। 

হাঁস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মৎস্য অফিসার শরীফ উদ্দীনসহ উপকারভোগী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102