বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

ভাঙ্গায় ৭ম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সরকারি পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর গ্রেফতার

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

সায়েম হোসেন, ভাঙ্গা ফরিদপুর:

ভাঙ্গায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।
তবে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশির উল্লাহকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
এছাড়া ঐ মামলায় আরো দুই আসামী কম্পিউটার অপারেটর মোঃ বশিরউল্লাহ (২৬) ও স্থানীয় জনিকে (২৬), তারা ২জন পলাতক রয়েছে। 

এ বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার এস, আই মোহাম্মদ লোকমান হোসেন। তিনি আরো জানান, সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রীর বাবা শাহাদাত হোসেন বাদি হয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেছেন। মামলার বাদি এজাহারে উল্লেখ করেছেন, গত ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর বসিরউল্লাহ ওই ছাত্রীকে বিদ্যালয়ের ২য় তলায় কম্পিউটার কক্ষে ডেকে নিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের অপর কম্পিউটার সবুজ হাওলাদার ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এবং স্থানীয় জনি নামের আরেক এক যুবক নিচে দাড়িয়ে পাহারা দিচ্ছিলেন। এ ব্যাপারে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন বলেন, ৭ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশির উল্লাহকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এঘটনায় সবুজ হাওলাদারকে পুলিশ আটক করেছে। 
২৫/০২/২৫ ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন গ্রেফতার সবুজ হাওলাদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102