রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

জামালগঞ্জে কৃষি মেলায় কারিতাস বাংলাদেশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার মাঠে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অপর দিকে কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্পের এতে উপস্থিত ছিলেন ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক এবং মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দনাথ রায় ও রাকিব হাসান। স্টল পরির্দশনে কৃষি আওতাধীন মিষ্টি লাউ, শর্শা, সীম, আলু, বিভিন্ন প্রজাতির ধান, জৈব স্যার, মাটি সংরক্ষণ অনেক প্রশংসনীয় এবং কার্যকর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়েছে। এ প্রযুক্তিতে কৃষকের কষ্ট কমে এসেছে। প্রযুক্তির সদ্য ব্যবহার করে কৃষক ধানের বাম্পার ফলন করছে। আমাদের সামনে বৈশাখ মাস। কম্বাইন হারভেস্টার দিয়ে প্রচুর পরিমাণ ধান কাটা যায়। এই পদ্ধতিটা ব্যবহার করায় খরচ অনেকটা কমে আসছে। সরকার কৃষির প্রতি খুবই গুরত্ব দিচ্ছে। কৃষিযন্ত্র সঠিকভাবে ব্যবহার করলে কৃষিকাজে লাভজনক হওয়া যায়। হাওরের ফসলরক্ষা বাঁধে সকলের নজরদারি থাকতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, মেলায় মোট ১৫ স্টল অংশগ্রহণ করেছে। এতে বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ এর ২ টি স্টল রয়েছে, বস্তায় সবজী চাষ ও মাটি সংরক্ষণ। অতিথি বৃন্দ সকল কিছু বিবেচনা করে কারিতাস বাংলাদেশকে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102