রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

সিলেটের বিশ্বনাথে ‘হোটেল-রেস্টুরেন্টে’ মোবাইল কোর্ট পরিচালিত:জরিমানা আদায়

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের ‘নতুন ও পুরাণ বাজার’ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে ‘হোটেল-রেস্টুরেন্টে’ অপরিস্কার ও অনিরাপদ পরিবেশে খাবার প্রস্তুতি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ করা ও মূল্য তালিকা না থাকায় দুই বাজারের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৩৮, ৪০ ও ৪২ ধারায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে এবং অত্যাবশ্যক পন্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬’র ৩(ঘ) ধারায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে ‘ইউএনও-এ্যাসিল্যান্ড’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রানসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট, পাঁচ ভাই হোটেল ও তিন ভাই হোটেল’কে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পৌর শহরের ‘ডিমের দোকান, বিস্কুটের দোকান, সবজির দোকান’কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান অভিযান পরিচালনাকালে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী’সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102