রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

জামালগঞ্জে জরুরি বিভাগ থেকে যুবকের লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দুই ব্যক্তি এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তিনি জামালগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই সঙ্গে আসা দুই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে জানা যায়, মৃত যুবকের নাম রাসেল মিয়া (২৩), তিনি জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের সাহিদ আলীর ছেলে। পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয়ও জানা গেছে—তারা একই গ্রামের আকাশ ও হুসাইন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102