রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

মধ্যনগরে রমজানের পবিত্রতা রক্ষায় ইমাম উলামা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও মুনাজাত অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য এক র‍্যালীর আয়োজন করে মধ্যনগর উপজেলা ইমাম উলামা পরিষদ।

রবিবার ২রা মার্চ, দুপুর ২ ঘটিকায় মধ্যনগর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার থানা রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা রোডের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। 

র‌্যালিতে মুসল্লীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’ ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

মধ্যনগর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ এর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল হুদা, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, সহ সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান,খালেদ সাইফুল্লাহ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লিদগন।

সবশেষে দেশ ও দেশের কল্যাণে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় তৌফিক দানে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102