মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

নিয়ামতপুরে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১৫ Time View

এস এম রকিবুল হাসান,
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগ নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে, নিয়ামতপুর মডেল মসজিদের হলরুমে ওলামা মাশায়েখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পশ্চিম জেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ পশ্চিম জেলা জামাতের নায়েবে আমির মোঃ হাবিবুর রহমান, নওগাঁ পশ্চিম জেলা ওলামা বিভাগের সভাপতি মো:কাজী ফজলুর রহমান প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন আগামী দিনে হাদিস ও কোরআনের আলোকে বাংলাদেশের সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ, সকলকে আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানান। তারা আরও বলেন বিগত দিনের যে জালিম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এ ধরনের জালিম শাসক আর আমরা চাই না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102