রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

মধ্যনগরে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৮ Time View

মধ্যনগর প্রতিনিধি:

৬ মার্চ বৃহস্পতিবার সকালে দুটি অনলাইন নিউজ পোর্টালে ‘ওসির সহযোগীতায় জলমহালে ১৫ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ’শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমান।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন,আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।আমাকে প্রসাশনিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে একটি কুচক্রীমহলের ইন্দনে এই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।গুড়াডুবা বিলের সাথে আমি এবং আমার থানার এসআই আসাদুল ইসলামের কোনধরনের সম্পৃক্ততা নেই। মূলতঃ ঘটনা হইলো সাইদুর রহমান ছুটন আমাকে দিয়ে কৃষকের জমিতে দেওয়া ডোবা গুলি পুলিশ দিয়ে দখল করাতে চেয়েছিল।এতে আমি রাজি না হওয়ায় সে আমার প্রতি মনে মনে ক্ষিপ্ত হয়। কৃষকের নিজ জমিতে দেওয়া ডোবা সেচ করতে গেলে ইজারাদার সাইদুর রহমান ছুটন বাঁধা দেয় এবং কৃষকের কাছে টাকা দাবি করে। এ ঘটনায় একজন ভূক্তভোগী থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে আমি এসআই আসাদুল ইসলামকে ফোর্সসহ পাঠাই যাতে আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে। এর জের ধরে সে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায়।

আমি এতে প্রসাশনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকা দুটি বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

আমি প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102