রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮১ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসহায় পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর তেলিজানা ফুলজোড় নদী চরে আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ভাবনাহীন সিয়াম সাধনায় অসহায় ৫০ জনের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আস সুন্নাহ ফাউন্ডেশনের জুনিয়র এক্সিকিউটিভ (মানব সেবা বিভাগ) মো. ইব্রাহীম এর তত্ত্বাবধানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অসহায় ৫০ পরিবারের মধ্যে ২কেজি ছোলা, ২কেজি ডাল, ১কেজি খেজুর, ১লিটার সয়াবিন তেল, ১কেজি চিনিসহ ৬ টি পণ্যের মোট ৮ কেজির প্যাকেজ ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে ৩৪৫০ টি পরিবারের মাঝে বিতরণ শেষ। সারাদেশে ১৭৭ টি স্থানে ১২,০৫০ টি পাকেজ বিতরণ চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102