শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৭ Time View

সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে:

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের ( বিএফএ) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে বর্ধিত সভা ও ইফতার মাহফিলে কনক বড়ুয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলামসহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ ও সদস‍্যের সম্মতিতে এই  আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।

বর্ধিত সভায় বিএফএর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ সরওয়ার জাহান, সাধারণ সম্পাদক করা হয়েছে শাহানশাহ নওশাদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুল হক সুমনকে। 

জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের সঞ্চালনায় এ বর্ধিত সভা ও ইফতার মাহফিল দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয়ে রাত ৯.০০ টায় সমাপ্তি ঘটে।

শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামান রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী একমাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান। দুঃখ-ক্ষোভে ফেটে পড়া ফরেস্টাররা এ সিদ্ধান্তের সম্মতি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102