শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়ায় অভিযান; সাত দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ইউএনও’র বিশেষ অভিযানে সাত দোকানদারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোডের দোকান,দরবেশ হাট বাজার ও থানা রাস্তার মাথায় এই অভিযান চালানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইনামুল হাছান। অভিযানে সাতকানিয়া স্টোরের শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ স্টোরের মো: জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা,আর এস স্টোরের আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা,সাথি স্টোরের মোহাম্মদ ইসলামকে ২ হাজার টাকা, হাবিব মেডিকোর জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা,আর বি পোল্ট্রির আবুল কালামকে ১০ হাজার টাকা, নিউ চমক স্টোরের খানে আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ইউএনও মোঃ ইনামুল হাছান বলেন পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড , দরবেশহাট বাজার ও থানা রাস্তার মাথা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পন্যের মুল্য তালিকা প্রদর্শন না করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে ৭ দোকানিকে পৃথক সাতটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইনামুল হাছান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102