রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে সূরার সদস্য, সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলে মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা সবাই মোত্তাকি হওয়ার চেষ্ঠা করি। বাংলার ভূখন্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। যাতে করে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন পরে মিলনমেলা ও ইফতার মাহফিলে শরীক হতে পারলাম। রোজার ব্যাপারে আমার কথা বলার নেই। এটা তাকওয়ার মাস। আমরা তাকওয়া অর্জন করব। কোরআন এমন একটি কিতাব এটার মধ্যে কোন সন্দেহ নেই। সেটা হেদায়েতের প্রতীক। মোত্তাকিদের হাসরের দিন আমি মেহমান হিসেবে উপস্থিত হব।
তিনি রোববার (৯ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিটেন্ট সেক্রেটারী নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর আনহার আহমদ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, আফ্রিকা প্রবাসী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিটেন্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, আব্দুল মুকসিদ আক্তার, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতের আমীর তামিম আহমদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দশঘর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আহমদ রাজু, ইসলামী ছাত্র শিবির বিশ্বনাথ পৌর সভাপতি আবু তাহের, পশ্চিম শাখার সভাপতি হোসাইন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জসিম উদ্দিন কাওছার। এদিকে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102