মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সাঁথিয়ায় আওয়ামীলীগ কর্মীদের হাতে যুবলীগ নেতা নিহত

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৬ Time View

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) থেকে:

পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১০মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চক পাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। সে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহতের পুর্ব বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে ধরে মারধর করেন অভিযুক্তরা। এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102