বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

পবিত্র রমজান উপলক্ষে সাপাহারে সুলভ মূল্যে তরমুজ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৪ Time View

আঃ রহিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

পবিত্র রজমান মাস উপলক্ষে নওগাঁর সাপাহারে সুলভ ও ন্যয্য মূল্যে তরমুজ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এই সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকানের উদ্বোধন করেন।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরোপয়েন্ট এলাকার মুক্ত মঞ্চের সামনে সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকানে ক্রেতা সাধারণকে হুমড়ী খেয়ে তরমুজ কিনতে দেখা গেছে। রমাজানের শুরুতে সাপাহারে প্রতি কেজি তরমুজ ৮০টাকা পরে ৫০টাকা কেজি হিসেবে বিক্রয় করা হলেও ন্যায্য ও সুলভ মূল্যের এই দোকানে প্রতি কেজি তরমুজ ৪০টাকা থেকে ৩৫টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। তুলনা মুলক কম মূল্যে তরমুজ কিনতে পারায় অনেকে নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলার আনার পুর গ্রামের শাহজাহান হোসেন জানান প্রতিকেজি তরমুজে বাজারের চেয়ে ১০টাকা কম মূল্যে কিনতে পারায় ৭কেজি ওজনের একটি তরমুজে আমার ৭০টাকা সাশ্রয় হয়েছে। পিছলডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ জানান সারা রমজান যেন এই দোকানটি খোলা থাকে তাহলে অচিরেই বাজারে এর প্রভাব পড়বে এবং সিন্ডিকেট ভেঙ্গে যাবে বলে আমি মনে করি। সারা রমজান মাস জুড়ে এই তরমুজের দোকান চলবে বলেও নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানিয়েছেন। সাপাহারে ন্যায্য মূল্যের কয়েকটি দোকান বাজারে বেশ সাড়া ফেলেছে বলে এখানকার সাধারণ ক্রেতাগন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102